ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কেশবপুরে পাটের পাম্পার ফলন ভালো হলেও দাম কম হওয়ায় বিপাকে কৃষকরা

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৪৭ বার পঠিত

কেশবপুরে পাটের পাম্পার ফলন ভালো হলেও দাম কম হওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে।অনুকুল আবহাওয়া ও সময় মতো বৃষ্টির কারণে চলতি মৌসুমে এ উপজেলায় পাটের বাম্পার ফলন ভালো হয়েছে।
গত বছর দাম ভালো পাওয়ায় এবার লক্ষ্য মাত্রার থেকে ৯০ হেক্টর জমিতে বেশি পাটের আবাদ হয়েছে।
কিন্তু খাল-বিলে পানি না থাকায় পাট জাগ দিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রীমা আক্তার এ প্রতিনিধি কে বলেন,কেশবপুর চলতি বছর ৫ হাজার ১০০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ১০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ২৮০ মেঃ টন। গত বছর এ উপজেলায় পাট আবাদ হয়েছিল ৫ হাজার ১০ হেক্টর জমিতে। এ বছর ৯০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। এবার জেআরও ৫২০ জাতের ৪ হাজার ৯৭৫ হেক্টর, রবি-১ জাতের ১২ হেক্টর ও দেশি গুটি জাতের ৫ হেক্টর জমিতে আাবাদ করেছেন কৃষকরা। এর মধ্যে মজিদপুর, ত্রিমোহিণী, সাতবাড়িয়া, মঙ্গলকোট, হাসানপুর, সাগরদাঁড়ি ইউনিয়ন ও কেশবপুর সদর ইউনিয়নে পাটের আবাদ বেশি হয়েছে। সোনালী আশ নামে পরিচিত এ পাট। সেই সোনালী আশ জমিতে ফলিয়ে লাভের আশা করে ছিলেন পাট চাষিরা।এবার বৃষ্টি কম হওয়ার ফলে ভালোভাবে পাট জাগ দেওয়ার কোনো উপযোগী জায়গায় না পাওয়ার কারণে কৃষকরা বিপাকে পড়েছেন।

আর যতটুকু পানি জমছে তাতে করে পাট দেওয়ার উপযোগী না। অল্প পানিতে পাট জাগ দেওয়ার কারণে পাটের রংটা ঠিকঠাক থাকছে না সোনালীর পরিবর্তে কালো হয়ে যাচ্ছে আর কালোর কারণে পাটের মান ভালো হচ্ছে না আর সেই সুযোগ টা নিচ্ছে পাট ব্যবসায়ীরা পাট চাষীর জানান। বিভিন্ন ক্যাটাকারি করে মূল্য দিচ্ছে কম। কৃষকের  মাথায় হাত উঠে গেছে কি করবে ভেবে ব্যাকুল। শত শত একর জমিতে কৃষকরা পাট চাষ করেছে। কৃষক আবুল কুদ্দুস, কৃষক মোবারক হোসেন বলেন,প্রতি বিঘা জমিতে এপর্যন্ত খরচ হয়েছে ১০ হাজার টাকা,তারা বলছে পাট  কাটা পর্যন্ত খরচের কথা। যদি পাট কাটা পর্যন্ত এই টাকা খরচ হয় তাহলে এখনও পঁচানো বাকি শুকানো বাকি। কৃষকরা বলছে এখনও ৪/৫ হাজার টাকা খরচ আছে। যদি পানির ব্যবস্থা থাকে, আর যদি পানির ব্যবস্থা না হয় তাহলে আরও বেশি খরচ হবে। তাহলে সর্ব মোট কৃষকের প্রতি বিঘা জমিতে খরচ ১৪/১৫ হাজার টাকা। পাট ব্যবসায়ী মিলন কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি জানান,পাট ৩ ধরনের দাম কাটা হচ্ছে  ১৪ শত,১৫ শত ও ১৬ শত টাকা দরে পাট ক্রয় করা হচ্ছে।পানির কারণে যে পাট একদম কালো আকার ধারণ করেছে এবং  পাটের গোড়া শক্ত সেটা ১৪ শত টাকা দিচ্ছি আর যেটা পানির কারণে পাটের রংটা কালো অথচো গোড়া নরম আছে সেটা ১৫ শত টাকা দিচ্ছি আর যেটা একটু সোনালী রংগের সেটা ১৬০০/১৬৫০ টাকা  করে দাম দিচ্ছি। একজন কৃষকের এক বিঘা জমিতে খরচ হচ্ছে ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা। ঐ কৃষক প্রতি বিঘা জমিতে পাট পাচ্ছে ৮/৯ মন এবার সেটা বিক্রি হচ্ছে  সর্ব নিম্ন ১২ হাজার ৬ শত সর্ব উচ্চ ১৪ হাজার ৮ শত। এবার এক বিঘা জমিতে পাট খড়ি বিক্রি হয় ৩ হাজার  টাকা। একজন কৃষক এক বিঘা জমিতে সর্ব নিম্ন খরচ বাদ পাচ্ছে ১৫/১৬ শত টাকা আর সর্ব উচ্চ পাচ্ছে ৩ থেকে সাড়ে ৪ হাজার টাকা।

ট্যাগস :

কেশবপুরে পাটের পাম্পার ফলন ভালো হলেও দাম কম হওয়ায় বিপাকে কৃষকরা

আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩