সংবাদ শিরোনাম ::
কেশবপুরে পাঁচারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

কেশবপুর উপজেলার পাঁচারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন,আবু
সাঈদ,শিক্ষিকা এসমোতারা খানম, সাহারিনা জেসমিন ও সকল ছাত্র-ছাত্রীদের অবিভাবকরা।
অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্র ছাত্রীরা শিক্ষকদের প্রত্যেক কে একটি করে ফুলদানি গিফট দেন,এছাড়াও অপরদিকে পঞ্চম শ্রেণীর বিদায় ছাত্র-ছাত্রীদের স্কুল ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে একটি মগ,ফাইল,হড বোড স্কেল কলম ও একটি রজনীগন্ধা ফুলের স্টিকার দেন।
























