ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কেশবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার

আজিজুর রহমান-যশোর:
  • আপডেট সময় : ০৯:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৪১ বার পঠিত

কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি অমিত বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়া থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক জয় ব্যানার্জী, প্রশান্ত দাস, গোরা চাঁদ ও সহকারী পুলিশ উপ-পরিদর্শক নজরুল ইসলাম, আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়ায় অভিযান চালিয়ে অমিত বিশ্বাস কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী অমিতকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কেশবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩