ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কেশবপুরে আমণ ধানের ক্ষেত কারেন্ট পোকায় নষ্ট, কৃষকের মাথায় হাত! !

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৯:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২৬৪ বার পঠিত

কেশবপুর উপজেলায় আমণ ধানের ক্ষেতে রাতারাতি কারেন্ট পোকা লেগে ক্ষেত সাবাড় করে দিচ্ছে। কারেন্ট পোকার আক্রমণে ধানের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত উঠেছে।

কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে চলতি আমণ মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৯৬৭ হেক্টর জমিতে আমণ ধানের চাষ করেছে কৃষকরা। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক তাদের ধান চাষের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোনালী ধান ঘরে তোলার অপেক্ষা করছেন। ইতিমধ্যে অনেক কৃষক তাদের ধান কেটে ঘরে তুলতে শুরু করেছে।

কৃষকের প্রবাদ বাক্য রয়েছে “ভরা পেটে বাইলধারার বাড়ি”। উপজেলার বিভিন্ন অঞ্চলে আমণ ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। কারেন্ট পোকা, শীষকাটা লেদা পোকা, ছত্রাক,শীষব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে রাতারাতি ধানক্ষেত নষ্ট হয়ে সাবাড় হয়ে যাচ্ছে। আলতাপোল গ্রামের বেনেপাড়ার কৃষক নুপুর এ প্রতিনিধি কে জানান,আজ যে ক্ষেতের ধান ভালো দেখা গেছে পরের দিন কারেন্ট পোকার আক্রমণে তা নষ্ট হয়ে যাচ্ছে। বড়ো দোরমুটিয়া গ্রামের কৃষক বিশিষ্ট বীজ ডিলার ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, তাদের মাঠের ধান কারেন্ট পোকা লেগে সব শেষ হয়ে গেছে। কৃষকের মাথায় হাত উঠেছে।

উপজেলার কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার অনাথবন্ধু দাস বলেন,আমরা নিয়মিত আমণ ধানের ক্ষেত পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। তাছাড়া কৃষক তাদের ধান কেটে অনেকে বাড়িতে তুলেছেন। ইতিমধ্যে কারেন্ট পোকা আক্রমণের জমির পরিমাণ খুবই অল্প বলে তিনি জানান। উপজেলায় ৪ হেক্টর জমি কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে, এরমধ্যে দমন করা হয়েছে ৩.৭০ হেক্টর জমি। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন,আমণ ধানের ক্ষেতে কারেন্ট পোকা প্রতিরোধের জন্য অনেক আগে প্রস্তুতি নেওয়া হয়েছে। কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যার যার ব্লাকে মাইকিং করে প্রতিরোধ মূলক ব্যবস্থার লিফলেট বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকের মাঠের ধান প্রায় নিজনিজ বাড়িতে উঠে গেছে। তাছাড়া কৃষক আমাদের সব পরামর্শ গ্রহণ করে না। তিনি আগামী বোরোধান মৌসুমের জন্য উপজেলার কৃষক কুলকে বিআর-২৮ জাতের ধান চলতি মৌসুমে না লাগানোর জন্য অনুরোধ করেছে।

ট্যাগস :

কেশবপুরে আমণ ধানের ক্ষেত কারেন্ট পোকায় নষ্ট, কৃষকের মাথায় হাত! !

আপডেট সময় : ০৯:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩