কেকেএস ওয়াই-মুভস প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৬১২ বার পঠিত

রাজবাড়ীতে কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস ওয়াই-মুভস প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কেকেএস প্রধান কার্যালয়, রাজবাড়ীতে কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস এর আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কেকেএস ওয়াই-মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিট শাখার সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, সমপদ সংস্থার নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার, নাসা সংস্থার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেল, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৌমিত্র শীল, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর(শিক্ষা) ও দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, কেকেএস প্রধান কার্যালয়ের আইটি কর্মকর্তা রোমান মিয়া, কেকেএস সিএসইসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ, এনসিটিএফ সদস্য মোছা. আকরিশ জাহান প্রমুখ।
কো-অর্ডিনেশন সভায় বক্তারা যুবক-যুবতী শিশুদের শারীরিক ও মানসিক নানা সমস্যা এবং তা থেকে পরিত্রান পেতে কি কি করণীয় সে সম্পর্কে আলোচনা করেন। একজন উঠতি বয়সী কিশোর-কিশোরী নিজ এলাকা, স্কুল, কলেজ এবং সমাজে কি কি বৈষম্যের শিকার হোন সে বিষয়ে আলোচনা ও সমাধানে একমত হোন।

























