ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

কুয়েটে ইআইএএ প্রকল্পের ১ম সংশোধন অনুমোদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনকে ধন্যবাদ জ্ঞাপন ও র‌্যালি অনুষ্ঠিত

মিহির-খুলনা ব্যুরো:
  • আপডেট সময় : ১০:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৪৭৩ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ চলমান “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের ১ম সংশোধনী মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডীনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণ, হল প্রভোস্টগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান শেষে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের অনুমোদিত ব্যয় ছিলো ৮৩৮৩৬.৯৮ লক্ষ টাকা। বর্মমানে অনুমোদিত ১ম সংশোধিত ব্যয় ১২২৫৬৯.৮৭ লক্ষ টাকা। প্রকল্পটি সম্পাদণের মেয়াদ আগামী ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

কুয়েটে ইআইএএ প্রকল্পের ১ম সংশোধন অনুমোদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনকে ধন্যবাদ জ্ঞাপন ও র‌্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩