সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকন উদ্দীনের ইন্তেকাল
মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
- আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৬২ বার পঠিত

কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রোকন উদ্দীন (২৯) অসুস্থতাজনিত কারণে গত বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের মরহুম হাজী কালা মিয়ার ছোট ছেলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বা’দ যোহর করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিক্ষক রোকন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

























