ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কালুখালীতে প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন জিল্লুল হাকিম এমপি

মো: শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৮৪ বার পঠিত

কালুখালীতে প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন জিল্লুল হাকি

রাজবাড়ীর কালুখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। আজ সোমবার দুপুর ১২ টার দিকে বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি।

এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. সজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ মো. জিল্লুল হাকিম, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলউজ্জামান চৌধুরী (টিটো), রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মো. ইউসুফ হোসেন মোল্লা, মহোনা টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. ইউসুফ মিয়া প্রমূখ। এ সময় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, জালাল উদ্দিন বিশ্বাস, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. নিলুফা পারভীন, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলার জন্য ব্যাট-বল উপহার দেন। এছাড়াও বিদ্যালয়ের উন্নয়নের জন্য আর্থিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন তিনি।

কালুখালীতে প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন জিল্লুল হাকিম এমপি

আপডেট সময় : ০৭:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩