ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করলেন গায়ক নোবেল

প্রতিদিনের ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২৩৯ বার পঠিত

Oplus_131072

ধর্ষণ মামলায় কারাগারে থাকা সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল ইডেন মহিলা কলেজের সেই সাবেক ছাত্রী ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বিয়ে করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বিবাহ সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
এর আগে, গায়ক নোবেলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে পাত্রী প্রিয়াকে বিয়ের অনুমতি দেন। এ অনুমতির ভিত্তিতেই কারাগারে বিয়ের আয়োজন করা হয়।
কারা সূত্রে জানা গেছে, বিয়ের সময় উভয় পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূইয়া।
উল্লেখ্য, ধর্ষণ মামলায় গত ২০ মে গায়ক নোবেল গ্রেপ্তার হন এবং সেই থেকে কারাবন্দি রয়েছেন। গ্রেপ্তারের দিনই তার আইনজীবী আদালতে দাবি করেছিলেন, যিনি ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি আসলে নোবেলের স্ত্রী। গায়ক নোবেল কোনো ধর্ষণের ঘটনা ঘটাননি বলে জানান তিনি।

ট্যাগস :

কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করলেন গায়ক নোবেল

আপডেট সময় : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫