ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কলেজছাত্রীর বাবা-চাচাকে পেটানোর ঘটনায় সালথা উপজেলা ছাত্রলীগের সভাপ‌তি রায় মোহ‌ন গ্রেপ্তার

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১৫১ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার রায় গ্রেপ্তার ।

অবশেষে আলোচিত ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার রায়কে (২৮) গ্রেপ্তার করেছে ফরিদপুর র‌্যাব-৮ ।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে,এম শাইখ আকতার রায় মোহনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২০ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই রাতেই রায়মোহনকে ফরিদপুরের সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৮।

এদিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক বলেন, গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা রায় মোহনের সঙ্গে একটি মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত দুই মাস ধরে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মার্চ দুই পরিবারের লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে সালিশ করে। সেই সালিশে উভয়ের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালথা থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮। পরে সালথা থানা পুলিশের কাছে রায় মোহনকে হস্তান্তর করেন র‌্যাব।

উল্লেখ্য, গত ১০ মার্চ সালথায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবা, চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমার রায়ের বিরুদ্ধে। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে আত্মহত্যার হুমকি দেন ফরিদপুরের একটি সরকারি কলেজের শিক্ষার্থী ও আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের ইভটিজিংয়ের শিকার ওই তরুণী।

১৩ মার্চ বিকা‌লে সালথার স্থানীয় একটি সংবাদপত্র অফিসে ছাত্রলীগ নেতা রায়মোহনকে দ্রুত বিচা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন ক‌রে ভুক্ত‌ভো‌গী সেই ক‌লেজ ছাত্রীর প‌রিবা‌রের সদস্যরা। একই দিনে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায়ের বিরুদ্ধে আনীত অভিযোগের সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কলেজছাত্রীর বাবা-চাচাকে পেটানোর ঘটনায় সালথা উপজেলা ছাত্রলীগের সভাপ‌তি রায় মোহ‌ন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩