কয়রা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১১৩ বার পঠিত

শনিবার ( ০৬ আগস্ট ২০২৫) বেলা ১১ টায় কয়রা প্রেসক্লাবে এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় বক্তৃতা করেন, সহ সভাপতি. এ্যাডঃ আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, নিতিশ সানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শিক্ষক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য সমকালের উপজেলা প্রতিনিধি শেখ হারুন অর রশীদ, প্রথম আলো কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, এনটিভি প্রতিনিধি তরিকুল ইসলাম, মোনায়েম বিল্লাহ, নির্বাহী সদস্য নুরুল আমীন পলাশ, মোস্তাফা রেজওয়ানুল করিম, ইউনুস আলী,মাসুম বিল্লাহ, আতাউর রহমান, আব্দুল আলীম।
সভায় সাংবাদিকদের মান উন্নয়ন, প্রেসক্লাবের ভবিষ্যত কার্যক্রম ও কয়রা উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন।




















