কয়রায় মাদ্রাসার শিক্ষকের সংবাদ সম্মেলন মিথ্যা অভিযোগ কে ভিত্তিহীন’ দাবি
- আপডেট সময় : ১১:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৯২ বার পঠিত

খুলনার কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বিরুদ্ধে আনীত মানবপাচারের অভিযোগ কে সম্পন্ন মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছেন আব্দুর রহিম নামের একজন মাদ্রাসার শিক্ষক। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কয়রা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই প্রতিবাদ জানান। রহিম উপজেলার মহেশ্বরপুর গ্রামের আব্দুর রহমান সরদারের পুত্র।
সংবাদ সম্মেলনে দেখবে তিনি বলেন ২৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনলাইন পোর্টালে প্রতিবেদনের মাধ্যমে আমি জানতে পারি যে, আমার বিরুদ্ধে আয়েশা খাতুন নামের এক মহিলা সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালাচ্ছেন। গত ২৩ এপ্রিল মহেশ্বরীপুর গ্রামের মেয়ে আয়েশা খাতুন আমাকে জড়িয়ে মানবপাচারের যে অভিযোগ এনেছে তার কোনো সত্যতা নেই।
তিনি আরও বলেন, আমি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক, সমাজের দীর্ঘদিন ধরে সুনামের সাথে বসবাস করে আসছে। একটি কুচক্রী মহলের ইন্দরে আমাকে সামাজিকভাবে এই প্রতিপন্ন করতে এবং আমার মান-সম্মান ক্ষুন্ন করতে এই কাল্পনিক বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।
এ সময় তিনি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে উর্ধ্বতন দৃষ্টি আকর্ষণ করেন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে তাকে ঔ মিথ্যা অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে আব্দুর রহিম বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো ধরনের তদন্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রস্তুত।




















