ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কয়রায় পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জেল-জ‌রিমানা

মোস্তাফিজুর রহমান- কয়রা, সুন্দরবন (খুলনা):
  • আপডেট সময় : ০৮:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩২৭ বার পঠিত

খুলনার কয়রা উপজেলায় পঁচা মাংস বিক্রয়কা‌লে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে এক ব‌্যবসা‌য়ি‌কে কারাদণ্ডের পাশাপা‌শি ২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১২জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কয়রা বাজা‌রের ব‌্যবসা‌য়ি সি‌দ্দিক মোড়ল (৩৬) কে ২০ হাজার টাকা জ‌রিমানাসহ দশ দি‌নের কারাদণ্ড দেয়া হয়।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ১ নং কয়রা গ্রামের রহিম মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল ও আব্দুল গফুর তার দোকানে পঁচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।
বৃহস্প‌তিবার সকালে কয়রা বাজার থেকে মাংস কিনে নিয়ে যান আব্দুর রবসহ আরও কয়েকজন। বাসায় গিয়ে মাংসের প্যাকেট খুলতেই দুর্গন্ধ বেরিয়ে আসে। পরে ওই মাংস দোকানে নিয়ে আসলে মাংস বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ মাংস বিক্রেতাকে ঘিরে রাখে এবং পু‌লিশ-প্রশাসন‌কে বিষয়‌টি অ‌বহিত ক‌রে।
অ‌ভি‌যোগ পে‌য়ে ইউএনও রুলী বিশ্বাস ঘটনাস্থ‌লে যে‌য়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রে ওই ব‌্যবসা‌য়ি‌কে দশ দি‌নের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জ‌রিমানা আদায় ক‌রেন। এ সময় জব্দকৃত মাংশ মা‌টি‌তে প‌ুঁ‌তে ফেলা হয়।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস বলেন, খবর পেয়ে মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারা অনুযা‌য়ি ১০ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধর‌ণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

কয়রায় পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জেল-জ‌রিমানা

আপডেট সময় : ০৮:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫