কয়রায় নবাগত ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৩১০ বার পঠিত

খুলনা জেলা কয়রা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকি, সৌজন্য সাক্ষাৎতে প্রথমে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
২৮ জুলাই (সোমবার) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সংক্ষিপ্ত পরিচিত পর্ব হয়। পরিচিত পর্ব শেষে কয়রা উপজেলায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, কয়রা উপজেলা গণধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলী , উপজেলা অধিকার পরিষদের অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, খুলনা জেলা ছাত্রঅধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারী বাদশা ফিরোজ, কয়রা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, কয়রা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু হাসান, কয়রা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।




















