ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কয়রায় জেজেএস এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান-কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৫৫ বার পঠিত

Oplus_131072

খুলনার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রায় জেজেএস এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় উপজেলা হল রুমে কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান এর সভাপতিত্বে ও জেজেএস এর সহকারী প্রকল্প সমন্বয়কারী শেখ নাজমুল হুদার সঞ্চালনায় প্রকল্প অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার আব্দুস সালাম,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, শিক্ষক প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান জেজেএস ফিল্ড ফ্যাসিলিটেটর মহিমা আক্তার, আঃ মজিদসহ ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ।
জেজেএস একটি পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা ১৯৮৫ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জেজেএস এবং শাপলা নীড় এর বাংলাদেশের বাগেরহাট ও খুলনা জেলার ঝুঁকি হ্রাস কার্যক্রমে দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে জেজেএস খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়ন, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের কাজের মধ্যে রয়েছে-নারীবান্ধব কমিউনিটি টয়লেট (৫৪) টি, নলকূপের পাটাতন উঁচুকরণ (৫৪) টি, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা (৫৪) টি, গবাদী পশুর আশ্রয়ের জন্য ভূমি উঁচুকরণ (১৮) টি, সাইক্লোন শেল্টারে পানির ব্যবস্থা (৬) টি ও সংযোগ সড়ক সংস্কার (৭ কিলোমিটার)।

তাছাড়া দূর্যোগের সময় নারী ও মেয়েদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে।

ট্যাগস :

কয়রায় জেজেএস এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫