ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

কয়রায় জিরো টলারেন্স: ওসি রাশেদুল আলমের অভিযানে কোণঠাসা অপরাধীরা

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৯:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯৬ বার পঠিত

Oplus_131072

​কয়রায় জিরো টলারেন্স: ওসি রাশেদুল আলমের অভিযানে কোণঠাসা অপরাধীরা খুলনার উপকূলীয় উপজেলা কয়রা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন মো. রাশেদুল আলম। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই অনলাইন জুয়া, মাদক কারবারি, চুরি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এলাকার সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরিয়ে এনেছেন তিনি। অপরাধ নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রমও জোরদার করা হয়েছে।

​থানা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে কয়রা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মো. রাশেদুল আলম। এর আগে তিনি বাগেরহাট জেলার কচুয়া থানায় অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। কয়রায় যোগদানের পর থেকেই তিনি উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন।

​তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ পর্যন্ত অনলাইন জুয়া সংক্রান্ত ৭টি মামলায় ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত ১৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জুয়াড়িদের বিরুদ্ধে এই কঠোর নজরদারি এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

​এছাড়া মাদকবিরোধী অভিযানে ৭টি মামলায় ১২ জন মাদক কারবারিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে ৮৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ১টি চুরি মামলা রুজু হয়েছে এবং পুলিশি অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও নিয়মিত ওয়ারেন্টভুক্ত মোট ৯০ জন পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে কয়রা থানা পুলিশ।

​অপরাধ দমনে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, কয়রার মতো উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার সামাজিক অবক্ষয় বাড়াচ্ছিল। নতুন ওসি যোগদানের পর থেকে টহল ও চেকপোস্ট জোরদার করায় অপরাধীদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। আমরা আশা করি, সুন্দরবন উপকূলীয় এই অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকবে।

​এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, কয়রা থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট ও নিয়মিত টহল আরও বাড়ানো হয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।

​উপকূলীয় এই উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সার্বিক সুরক্ষা দিতে কয়রা থানা পুলিশের এই কঠোর অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

কয়রায় জিরো টলারেন্স: ওসি রাশেদুল আলমের অভিযানে কোণঠাসা অপরাধীরা

আপডেট সময় : ০৯:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬