কয়রায় জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্টিত
- আপডেট সময় : ১২:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২২৫ বার পঠিত

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এক পথসভা আয়োজন করেছে। বুধবার (২৫ জুন) কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ঝিলিয়াকাটা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং কয়রা-পাইকগাছা সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাবুদ্দিন শিহাব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন, সদর ইউনিয়নের আমীর মো. মিজানুর রহমান, উত্তর বেদকাশি ইউনিয়নের আমীর মাস্টার নুর কামাল, সদর ইউনিয়নের সেক্রেটারি প্রফেসর নুরুজ্জামান, যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, বায়তুলমাল সদস্য মাকসুদুর রহমান এবং কয়রা দক্ষিণ থানা ছাত্রশিবিরের সভাপতি আসমাতুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “বিগত তিনটি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীদের মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছিল, নেতাদের অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এমনকি দলকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকও কেড়ে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টালেও জামায়াতে ইসলামী প্রতিশোধে বিশ্বাস করে না। আমরা চাই কুরআনের আলোকে সংসদ পরিচালিত হোক।”
পথসভায় নেতাকর্মীরা ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।




















