ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কয়রায় জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৫২ বার পঠিত

Oplus_131072

খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা ৬ আসন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে উপজেলার সদর ইউনিয়নে বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জামায়াত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে এ গণসংযোগ শুরু হয়। গণসংযোগে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা ৬ আসন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ,

এ-সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা জামায়াতের আমীর ও কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজা উদ্দীন, সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান, যুব জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াত নেতা এফ এম মাকসুদুর রহমান, নাঈমুল রকি, হাফিজুর রহমান, তৌহিদ হোসেন, ফজলুর রহমান প্রমূখ।

এসময়, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের আইন চালু করতে, জননেতা মাওলানা আবুল কালাম আজাদ ভাই কে ভোট দিয়ে সংসদ নির্বাচনে জয়ী করে সংসদে পাঠাতে পারলে, চোর, ডাকাত, চাঁদাবাজ, চরিত্র হরণ কারীদের থেকে আপনারা রক্ষা পাবেন।

গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মানুষ পরিবর্তন চাই।আমাদের রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি। এই জনসমর্থন জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রকাশ। তাই জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।

তিনি আরও বলেন, জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজ, স্বজনপ্রীতি রাজনীতি চাই না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চাই। আমি কথা দিচ্ছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।

এ-সময় সদর ইউনিয়ন সহ অন্য ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন জামায়াত নেতৃবৃন্দ।

ট্যাগস :

কয়রায় জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৬:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫