ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কয়রায় চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩৬ বার পঠিত

Oplus_131072

খুলনার কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার(১৬ সেপ্টেম্বর) কয়রা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ সাহেবের মোড় এলাকায় অজিয়ার গং এর হরিণের মাংস পাচার সংক্রান্ত ঘটনাটি ধামাচাপা দিতে এবং ওই ঘটনায় গ্রামবাসীরা তাকে সাক্ষী করার কারণে পাচারকারী চক্রটি প্রতিহিংসা পূর্বক তাঁর নাম জড়িয়ে মানববন্ধন করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ ওই সকল ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন,

প্রতিপক্ষ রাজনৈতিক মহল ও সুন্দরবনের কাঠ ও প্রাকৃতিক সম্পদ লুটপাটে জড়িত পাচারকারী চক্র অজিয়ার গং তাঁকে হেয় করার জন্য এই মিথ্যা সংবাদ ছড়িয়েছে।

তিনি আরও বলেন,সুন্দরবন রক্ষায় ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তিনি সোচ্চার থেকেছেন। এজন্য প্রতিপক্ষের অপশক্তি তাকে টার্গেট করেছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতায় প্রকৃত সত্য উন্মোচনের আহ্বান জানান।

ট্যাগস :

কয়রায় চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫