ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এবার শেরপুর জেলায় ২ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৪:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১২৮ বার পঠিত

শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেরপুর জেলায় জাতীয় ভিটামিন এ
প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে জেলায় ২ লাখ ১৭ হাজার ৮৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৬৭১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৪১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ১ হাজার ৩৫৮টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৫৫২ জন কর্মীর পাশাপাশি ২ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এসব কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালেয় এক প্রেস ব্রিফিংএ সিভিল সাজন ডা: অনুপম ভট্রাচার্য এ তথ্য জানান।
এসময় মূল বক্তব্য উপস্থাপন করেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। অন্যান্যের মধ্যে নকলা উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা বক্তব্য রাখেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এবার শেরপুর জেলায় ২ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট সময় : ০৪:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩