ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেন সদরপুরের পরিবার পরিকল্পনা কর্মীরা

নুরুল ইসলাম,সদরপুর(ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সদরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিদর্শিকা FWV, পরিবার পরিকল্পনা পরিদর্শক FPI, পরিবার কল্যাণ সহকারী FWA দের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার সময়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিবার পরিকল্পনা কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

পরিবার কল্যাণ সহকারী সাজেদা আক্তার বলেন, বহুদিন ধরে এই দাবি করলেও এর কোনো অগ্রগতি নেই। তাই তাদের দাবি অতি দ্রুত সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে।

পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ রাকিবুল আহসান বলেন, আমরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত ৩৩ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা তাদের চাকুরির শুরু থেকে কোনো নিয়োগবিধি না থাকার কারণে সব কর্মচারী সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। যে পদে নিয়োগ সে পদে থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। এমতাবস্থায় নিয়োগবিধি সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছিলো। কিন্তু এর বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছেনা।

এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেন সদরপুরের পরিবার পরিকল্পনা কর্মীরা

আপডেট সময় : ১১:১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫