ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

‘একটি পোস্ট, একটি গাছ’—পঞ্চগড়ে প্রতিমন্ত্রী

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫৬ বার পঠিত

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তরুণ প্রজন্মকে উদ্যেশ্য করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সাথে সাথে একটি করে বৃক্ষ রোপন করুন।
তিনি শুক্রবার বেলা ১১ টায় ” বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপন অভিযান চলছে। বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা নিয়েছে। এ কারণে সবাইকে একটি করে বৃক্ষ রোপন করতে আহ্বান করছি।
তিনি আরো বলেন, নদী ও গাছের সাথে একটি সম্পর্ক রয়েছে। একারণে নদীর ধারে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। গাছ কার্বনডাই অক্সাইড ছাড়ে আর আমরা গাছ থেকে অক্সিজেন নেই। একারণে গাছ লাগানো জরুরী।
পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন তিনি।
এসময় র‍্যালিতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

‘একটি পোস্ট, একটি গাছ’—পঞ্চগড়ে প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬