ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

একজন ল্যাব টেকনিশিয়ানের ওপর পুরো ডায়াগনস্টিক! সিলগালা ও জরিমানা

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২০৫ বার পঠিত

চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট এলাকায় জনস্বাস্থ্য ও জনস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়, যার মধ্যে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও দু’টি প্রতিষ্ঠানকে মোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশিদ আহমদ চৌধুরী এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের সদস্যরা।

প্রথমে অভিযান চালানো হয় মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারে,যেখানে মোবাইল কোর্টের উপস্থিতিতে দেখা যায়,প্রতিষ্ঠানটিতে কোনো চিকিৎসক, প্যাথলজিস্ট বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী না থাকায় একজন ল্যাব টেকনিশিয়ানই রিসিপশন, স্যাম্পল সংগ্রহ, পরীক্ষা, রিপোর্ট প্রদানসহ সকল গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা একাই পরিচালনা করছেন। এমনকি এক্সরে পরীক্ষাও তিনিই পরিচালনা করে থাকেন। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরবর্তীতে অভিযান পরিচালিত হয় নেসারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে,যেখানে জনবল সংকট ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে ঘাটতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জামাল হোসেন বলেন,“জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা কিংবা প্রতারণা বরদাস্ত করা হবে না। নিয়মিত নজরদারির মাধ্যমে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

এ সময় তিনি সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও নীতিমালার আলোকে পরিচালনার আহ্বান জানান।

একজন ল্যাব টেকনিশিয়ানের ওপর পুরো ডায়াগনস্টিক! সিলগালা ও জরিমানা

আপডেট সময় : ০৯:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫