ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

উলিপুরের পল্লী চিকিৎসক নূর নবী সরকার মানব সেবায় অনন্য এক নাম

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮১ বার পঠিত

বর্তমান সময়ে চিকিৎসাসেবাকে ঘিরে যখন সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নানা উদ্বেগ ও ভোগান্তি, ঠিক সেই সময় মানবিকতা ও সেবার দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে মানবিক পল্লী চিকিৎসক মোঃ নূর নবী সরকার। এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের কাছে তিনি এখন আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে এমবিবিএস ডাক্তারদের ভিজিট ফি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলেও পল্লী চিকিৎসক নূর নবী সরকার দীর্ঘদিন ধরে বিনামূল্যে রোগী দেখে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য রোগী তার কাছে চিকিৎসাসেবা নিতে আসেন।
রোগীদের সাথে কথা বলে জানা গেছে, তিনি শুধু চিকিৎসাই দেন না, রোগীদের সাথে অত্যন্ত আন্তরিক আচরণ করেন এবং দরিদ্র রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতাও প্রদান করেন। অনেক সময় ওষুধ কেনার সামর্থ্য না থাকলে রোগীদের পাশে দাঁড়ান বলেও জানান স্থানীয়রা।
উলিপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, পল্লী চিকিৎসক নূর নবী সরকার একজন সৎ, মানবিক ও জনবান্ধব চিকিৎসক হিসেবে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। চিকিৎসা পেশাকে তিনি শুধু পেশা হিসেবে নয়, মানবসেবার মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সমাজে এমন মানবিক পল্লী চিকিৎসকদের সংখ্যা আরও বৃদ্ধি পেলে সাধারণ মানুষ সহজেই সঠিক ও মানবিক চিকিৎসাসেবা পাবে। বর্তমানে মানবসেবায় নিয়োজিত এই পল্লী চিকিৎসক উলিপুরসহ কুড়িগ্রাম জেলায় প্রশংসার শীর্ষে রয়েছেন।

ট্যাগস :

উলিপুরের পল্লী চিকিৎসক নূর নবী সরকার মানব সেবায় অনন্য এক নাম

আপডেট সময় : ০৯:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬