ঈশ্বরগঞ্জের মধুপুর বাজারে মাহবুবুর রহমান ভূঁইয়া লিটনকে সংবর্ধনা
- আপডেট সময় : ১১:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৪৬৮ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে মাহবুবুর রহমান ভূঁইয়া লিটনকে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট সমাজ সেবকগণ ব্যাপক সংবর্ধনা দিয়েছেন।
স্থানীয় মধুপুর বাজারে ২৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় দারুচিনি হোটেল এন্ড রেস্টুরেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ৭ নং মগটুলা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক তরুণ প্রজন্মের উদীয়মান নেতা মাহবুবুর রহমান ভূঁইয়া লিটনকে সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি সমাজ সেবক আব্দুল মোতালেব আকন্দ,সাধারণ সম্পাদক মোঃ বেলাল মিয়া, মাহাবুব আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিবপুর ইউনিয়ন ,মোঃ খোকন মিয়া সাবেক সভাপতি মগটুলা ইউনিয়ন ছাত্রলীগ আশিকুর রহমান পল্টন সাবেক সভাপতি মগটুলা ইউনিয়ন,মোঃ শামীম মিয়া সভাপতি মগটুলা ইউনিয়ন ছাত্রলীগ, আব্দুল কাদের নেসারী (তাহেরী) সমাজ সেবক মাইজবাগ ইউনিয়ন, আসাদুজ্জামান ভুঁইয়া মগটুলা ইউনিয়ন যুবলীগ, আবু সাঈদ খান ব্যবসায়ী মধুপুর বাজার, মুক্তার হোসেন, আবুল কালাম, হুমায়ূন কবির,বাপন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ্য মোঃ আবুল খায়েরকে সভাপতি ও জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সেপ্টেম্বর বুধবার রাতে ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত ও যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ৭১ সদস্যের ওই পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য নির্বাচিত উপস্থিত নেতাকর্মীরা মহবুবুর রহমান ভূঁইয়া লিটনকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়।
























