ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ড.শিলা সেন বৃত্তি প্রদান
- আপডেট সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪৩ বার পঠিত

ফরিদপুর সদরের ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ড.শিলা সেন বৃত্তি প্রদান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৮ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ ঘটিকায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলী জাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কো-অপ্ট সদস্য আবু নাঈম,দাতা সদস্য ইসতিয়াক আসিফ।
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুন নাহার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ বলেন “এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রীর অভিভাবক দারিদ্র বলে আমি জেনেছি , ভবিষ্যতে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করানোর জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে”।




















