ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ঈদ যাত্রায় বিশেষ প্রস্তুতি: হাইওয়ে পুলিশ প্রধান

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ১০:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১৭৪ বার পঠিত

ঈদ যাত্রায় চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়ে বিশেষ পদক্ষেপ বললেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান সাহাবুদ্দিন খান।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মহাসড়ক পরিদর্শনে বাইপাইল ত্রীমোড়ে এসে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন আমরা প্রথমত চিহ্নিত করেছি, যে আমাদের ঈদ যাত্রায় পাঁচটি মহাসড়ক রয়েছে ও অন্যান্য আঞ্চলিক সড়ক রয়েছে। তার মধ্যে কোনো কোন জায়গায় আমাদের চ্যালেঞ্জ থাকে। সেই সমস্ত জায়গায় আমাদের গুরুত্বটা একটু বাড়িয়ে দিয়েছি।

তিনি বলেন, ঈদ উপলক্ষে পুলিশ প্রতিবছরই ব্যাপক প্রস্তুতি নেয়, ব্যাপক ব্যবস্থাপনা গ্রহণ করে থাকে। বিশেষ করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবার আরও বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ঈদুল ফিতর উপলক্ষে অনেকগুলো মিটিং আমরা করেছি। আমরা ঈদ যাত্রায় সার্বিকভাবে প্রস্তত রয়েছি। আজ আমি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। কোথাও যানজট দেখতে পাইনি। রাস্তাঘাট ‘স্মুথ’ রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনসাধারণের মধ্যেও এক ধরনের স্বস্তি রয়েছে৷ আজ বিকাল থেকেই সড়কে একটু চাপ বাড়তে পারে, আগামীকাল আরও চাপ বাড়তে পারে। সেই লক্ষে আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করি যাত্রী সাধারণ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।

অতিরিক্ত আইজিপি বলেন, টহল বৃদ্ধি করা হয়েছে, ইন্টেলিজেন্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বিভিন্ন জায়গায় আমাদের সাব কন্ট্রোল-কন্ট্রোল রুম করা হয়েছে। আমাদের এম্বুলেন্সগুলোকে রেডি করা হয়েছে, রেকারগুলোকে রেডি করা হয়েছে।এছাড়া এবার একটি বিশেষভাবে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা হলো হাইওয়েতে অনেক সময় গাড়ি বিকল হয়ে যেতে পারে সে জন্য, মহাসড়কের পাশে যে গ্যারেজগুলো রয়েছে। সে গ্যারেজগুলো একটি তালিকা করে আমরা সংরক্ষণে রেখেছি। যেনো সড়কে কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে গাড়িটা মেরামত করে সচল করতে পারে। এবার তীব্র তাপদাহে যাত্রীদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে।

পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন-হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, এডিশনাল ডিআইজি বরকত উল্লাহ খান, এডিশনাল ডিআইজি শ্যামল কুমার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ হিল কাফিসহ পুলিশের কর্মকর্তারা।

ট্যাগস :

ঈদ যাত্রায় বিশেষ প্রস্তুতি: হাইওয়ে পুলিশ প্রধান

আপডেট সময় : ১০:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩