ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনরাত কাজ করছেন দক্ষ কারিগররা, বাড়ছে দেশি-বিদেশি চাহিদা

ঈদকে ঘিরে কুড়িগ্রামে চামড়াজাত পণ্যের ব্যস্ততা

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম :
  • আপডেট সময় : ১২:৪৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ১২২ বার পঠিত

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কামদেব জনতাহাট এলাকার “Best Shoes & Handicrafts” ফ্যাক্টরিতে এখন চলছে কর্মচাঞ্চল্যের উৎসব। ঈদকে কেন্দ্র করে চামড়াজাত পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিষ্ঠানটির দক্ষ কারিগর ও শ্রমিকরা।
জানা গেছে, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে স্থানীয় বাজার ছাড়িয়ে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। বর্তমানে এখানে ছেলে ও মেয়েদের আকর্ষণীয় ডিজাইনের শতভাগ চামড়ার জুতা ছাড়াও বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য তৈরি করা হচ্ছে।
ফ্যাক্টরিতে ব্যবহৃত হচ্ছে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তি। দক্ষ কারিগরদের নিপুণ হাতে তৈরি প্রতিটি পণ্যে থাকছে গুণগত মান ও নান্দনিকতার ছোঁয়া। ফলে দেশের বিভিন্ন জেলায় এসব পণ্যের চাহিদা বাড়ছে দিন দিন। সংশ্লিষ্টরা জানান, দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে প্রতিষ্ঠানটির তৈরি পণ্য।
প্রতিষ্ঠানটির এডমিন মমিনুর রহমান মিঠু বলেন, “ঈদ উপলক্ষে অর্ডারের চাপ অনেক বেড়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহে কারিগররা নিরলসভাবে কাজ করছেন। আমাদের লক্ষ্য উন্নত মানের দেশীয় চামড়াজাত পণ্য তৈরি করে দেশের সুনাম আরও বৃদ্ধি করা।”
প্রোভাইডর রেবুনা বেগম বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গুণগতমান বজায় রাখার কারণেই ক্রেতাদের আস্থা অর্জন সম্ভব হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির পণ্যের জনপ্রিয়তাও বাড়ছে।
স্থানীয়দের মতে, “Best Shoes & Handicrafts” শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি এলাকায় কর্মসংস্থান সৃষ্টিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে কাজের সুযোগ পেয়ে অনেক তরুণ-তরুণী স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।
ঈদ সামনে রেখে ফ্যাক্টরির ব্যস্ততা এখন তুঙ্গে। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন ডিজাইনের জুতা ও চামড়াজাত পণ্য, যা ক্রেতাদের আকর্ষণ করছে ব্যাপকভাবে।

দিনরাত কাজ করছেন দক্ষ কারিগররা, বাড়ছে দেশি-বিদেশি চাহিদা

ঈদকে ঘিরে কুড়িগ্রামে চামড়াজাত পণ্যের ব্যস্ততা

আপডেট সময় : ১২:৪৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬