ইয়ারপুর জোন ৪ এর শপথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৩২০ বার পঠিত

আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর ইয়ারপুর জোন ৪ এর ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির শপথ, অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ জুন) আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কর্ণার চাইনিজ এন্ড থাই পার্টি সেন্টারের হল রুমে এই অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইয়ারপুর জোন ৪ এর নব গঠিত কমিটিতে মোহাম্মদ খোরশেদ আলম-সভাপতি, মাসুদুর রহমান রুবেল-সিনিয়র সহসভাপতি, মোঃ মোকলেছুর রহমান-সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল হান্নান-সাংগঠনিক সম্পাদক করে মোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আশুলিয়া ফামের্সী ডেভলপমেন্ট ফাউন্ডেশন ইয়ারপুর জোন ৪ এর কমিটির অভিষেক ও মতবিনিময় সভায় আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি জহিরুল ইসলাম খান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমেল মল্লিক, ঔষধ তত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সন্মানিত সাধারণ সম্পাদক জাহিদ হাসান সিকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোর্শেদ আলী খান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। মোঃ শামীম আহম্মেদ,যুগ্ন সাংগঠনিক সম্পাদক কেন্দীয় কমিটি ও টিম লিডার ইয়ারপুর জোন ৪ ।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিহাদুল ইসলাম জিহাদ, সহসভাপতি ইব্রাহিম মিয়া, কোষাধ্যক্ষ৷ ইউসুপ ইকবাল, দপ্তর সম্পাদক নিহার রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আমিনুল ইসলাম, শিশু ও মহিলা সম্পাদিকা মর্তুজাবেগম, যুগ্নসম্পাদক শাহাবুদ্দিন রাজা, সহ সাংগঠনিক সম্পাদক শোয়েবুর রহমান, সহসাংগাঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, নির্বাহী সদস্য এইচ এম বদরুজ্জা চাঁদসহবিভিন্ন জোন কমিটির নেতাকর্মীরা।
শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ঔষধ নীতিমালা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
























