ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ২৬ টাকায় ইফতার সামগ্রী উপহার
- আপডেট সময় : ০৫:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২১২ বার পঠিত

“স্বাধীনতার সাথে, দুর্বার গতিতে”-প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে ২৬টি পরিবারের মাঝে ২৬ টাকার বিনিময়ে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দরা।
রবিবার (২৬শে মার্চ) দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলার আকইনের তুলাগ্রামে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ কার্যক্রমে সার্বিক সহযোগীতায় ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ এবং জান্নাত মটর্স ফরিদপুর।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন এসিআই মটর্স কম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার মো. আশিকুল ইসলাম ইমন, ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের এডমিন সোহান মিয়া, সার্ভিস ইঞ্জিনিয়ার আব্দুলাহ আল ফয়সাল, মডারেটর আতিক ফয়সাল, বিল্লাল হোসেন, সদস্য দিদারুল ইসলাম দিদার, সাইমুন ইসলাম অয়ন, সৈনিক হোসেন, সাকিল আহমেদ, তোয়াব ইসলাম, শরিফুল ইসলাম, এনামুল প্রমুখ।
২৬ টাকার এ প্যাকেজে উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ১ কেজি ছোলা , ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম বেসন, ৫০০ মি.লি. তেল, ৫০০ গ্রাম খেজুর, ১ প্যাকেট ট্যাং , ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ৫ প্যাকেট খাবার স্যালাইন।
এসিআই মটর্স কম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার মো. আশিকুল ইসলাম বলেন, শুরু থেকেই এসিআই মটর্স অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা সব সময় চেস্টা করি অসহায়, সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করার।
গ্রুপের এডমিন সোহান মিয়া জানান, আমরা সংগঠনটির পক্ষ থেকে সারা বছরই সামাজিক কাজ অব্যাহত রেখেছি। সমাজের সবচেয়ে অবহেলিতদের পাশে আমরা আছি, আগামীতে থাকব। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পবিত্র রমজান মাসে ২৬ টাকায় ২৬টি অসহায় পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী উপহার দিয়েছি। তিনি আরও বলেন, আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, ইয়ামাহা মোটর সাইকেল বাংলাদেশ এবং এসিআই মটর্স লিমিটেডকে, তারা আমাদের সব বাইকারদের জন্য এত সুন্দর একটি প্লাটফ্রম তৈরি করে দেওয়ার জন্য। যেখানে আমরা সবার ভালোবাসার বন্ধনে আবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।














