ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগের সভাপতির হামলায় আহত-৩

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ১১৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের পিতা, চাচা ও চাচাতো ভাইকে মেরে আহত করার অভিযোগ উঠেছে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায়ের বিরুদ্ধে। ঘটনার পর চব্বিশ ঘন্টার মধ্যে বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ঐ তরুণী।

শুক্রবার (১০ মার্চ) সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। ইভটিজিং এর শিকার ঐ তরুণী ফরিদপুরের একটি সরকারি কলেজে পড়াশোনা করছেন।

ঐ তরুণী এ প্রতিবেদককে জানান, বিগত কয়েক বছর ধরে উক্ত রায়মোহন রায় তাকে উৎত্যাক্ত করে আসছিল। স্কুলে পড়াকালীন সময়ে বিরক্তের এক পর্যায়ে স্থানীয় ভাবে মিমাংসা হয়। পরবর্তীতে সে ফরিদপুরের একটি সরকারি কলেজে ভর্তি হওয়ার পরও রায়মোহন রায় তাকে ফোন দিয়ে বিরক্ত করতো। তাকে একাধিকবার নিষেধ করলেও সে থেমে থাকেনি।

উক্ত তরুণী সম্পূর্ণ ঘটনা পরিবারকে ঘটনা খুলে বললে তার পরিবার শুক্রবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে স্থানীয় এক বাড়ীতে দুই পরিবার এক সাথে বসে সমাধান করার লক্ষ্যে বসলে আলোচনার এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে রায়মোহন রায়সহ তার সমর্থকরা মারধর শুরু করে বলে ঐ তরুণীর পরিবার জানায়।

উক্ত ঘটনায় ঐ তরুণীর পিতা, চাচা ও চাচাতো ভাই আহত হয়। বর্তমানে তারা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ঐ তরুণী ও তার পরিবার জানান।

এ ঘটনার পর ভীত ও অসহায় হয়ে পড়েছে পরিবারটি। তারা বাংলাদেশ সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহারকৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, বিষয়টি আমার জানা নাই। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, আমরা একটি সংবাদ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগের সভাপতির হামলায় আহত-৩

আপডেট সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩