সংবাদ শিরোনাম ::
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ ঢাকা এর নতুন পুলিশ সুপার সারোয়ার আলম
মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
- আপডেট সময় : ০৩:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৪০৮ বার পঠিত

আশুলিয়া শ্রীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ ঢাকা, নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ সারোয়ার আলম।
তিনি গত ১২ সেপ্টেম্বর পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এর স্থলাভিষিক্ত হন।
পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এর আগে কক্সবাজার পিবিআই এর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ১ ঢাকা, এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বরণ শেষে পুলিশ সুপার অত্র ইউনিটের সকল কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার সকল অফিস সহ সমগ্র পুলিশ লাইনস পরিদর্শন করেন।














