ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ইন্টার্নশীপ ভাতার দাবিতে জামালপুরে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি শুরু

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৮৯৮ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের মত জামালপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন নার্সরা।

রোববার সকাল ১০টা থেকে হাসপাতালে সেবা দান বন্ধ করে দেয় ইন্টার্ন নার্সরা। এ সময় তারা জেনারেল হাসপাতাল চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন (বিডিআইএনএ) জামালপুর জেলা শাখার সভাপতি নাফিসা আব্দুল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান বাঁধন, সাধারণ সম্পাদক মোঃ হাসান ও দপ্তর সম্পাদক লিজা খাতুন।

ইন্টার্ন নাসদের অভিযোগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, জেলা ও সদর হাসপাতালে কর্মরত আছেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বাসা ভাড়া, যাতায়াত খরচসহ নানা কারনে ইন্টার্ন নার্সদের বিভিন্ন সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। বাড়ি থেকে টাকা এনে অনেকের পক্ষেই ইন্টার্নশীপ করা সম্ভব নয়। ইন্টার্নদের লগবুকে ভাতার কথা উল্লেখ থাকলেও ভাতা বরাদ্দ দেওয়া হয়নি। বাধ্য হয়েই কর্মবিরতিতে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না ইন্টার্ন নার্সরা।

ইন্টার্ন নার্সদের কর্মবিরতিতে দুর্ভোগ বাড়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের।

ট্যাগস :

ইন্টার্নশীপ ভাতার দাবিতে জামালপুরে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি শুরু

আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩