ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর আ-ত্ম-হ-ত্যা

প্রতিদিনের খবর ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৯৮ বার পঠিত

ইডেন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ আগস্ট) তিনি আত্মহত্যা করেন বলে কলেজের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম শায়লা শিকদার। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। ঠিক কী কারণে শায়লা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শায়লার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন ইডেনের একাধিক ছাত্রী। সুমাইয়া হৃদি লিখেছেন, ‘কী করলি শায়লা। নিতে পারতেছি না আর। তোকে এতো তাড়াতাড়ি কেন হারাতে হলো আমার। আমি সত্যি পারতাছি না আর। সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

জানা গেছে, ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন শায়লা। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। সে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এছাড়া পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ট্যাগস :

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর আ-ত্ম-হ-ত্যা

আপডেট সময় : ০৫:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪