ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আ.লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ

আশিকুর রহমান শান্ত,ভোলা:
  • আপডেট সময় : ০১:০০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১১৭ বার পঠিত

আওয়ামী লীগ নেতা ও চরসামাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের বিরুদ্ধে অন্যের জমি দখলের চেষ্টা ও জমির মালিক কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ভোলা সদর মডেল থানায় জমির মালিক ভুক্তভোগী জুয়েল মাতব্বর একটি জিডি করেন, যার জিডি নং ৮৭০। জিডির পরেও জমির মালিক কে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভুক্তভোগীর জমি দখলে নেওয়ার জন্য নানাভাবে পায়তারা চালাচ্ছে মহিউদ্দিন মাতব্বর ও তার ভাই মমিনুল ইসলামসহ অন্যান্যরা। তারই অংশ হিসেবে মহিউদ্দিন মাতব্বর জুলাই-আগস্ট এর মামলায় জেলে থাকা অবস্থায় তার ভাই মমিনুল ইসলামকে দিয়ে জুয়েল মাতব্বর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ৩২৪ /২৬ ভোলা।

গত ২৭/৭/২৬ ইং তারিখে সকাল দশটার সময় মহিউদ্দিন মাতব্বর, পারভেজ মাতব্বর ও নুরুল হক মাতব্বর সহ ২০ থেকে ২৫ জন মিলে জুয়েল মাতব্বরের ভোগ দখলীয় সম্পত্তিতে থাকা পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার সময় জমির মালিক জুয়েল মাতব্বর তাদেরকে বাধা প্রদান করে। বাধা প্রদান করায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েল মাতব্বর কে আঘাত করার উদ্দেশ্যে এগিয়ে আসে। একপর্যায়ে জুয়েল মাতব্বর ডাকচিৎকার করিলে স্থানীয় স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থানীয় লোকজনের সামনেই জুয়েল মাতাব্বর কে প্রকাশ্যে খুন করার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তারা চলে যায়।

নিজের ও পরিবারের নিরাপত্তা এবং নিজ মালিকানা জমি মহিউদ্দিন চেয়ারম্যান এর দখল চেষ্টা থেকে বাঁচানোর জন্য ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার রিসিভ নং ১৯৮৭/২৬।

এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন চেয়ারম্যান এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে সম্পৃক্ত তার ছোট ভাই মমিনুল ইসলাম মাতব্বর এর সাথে যোগাযোগ করলে তিনি পুরো বিষয় গুলো মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন।

ট্যাগস :

আ.লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় : ০১:০০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬