ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আ. লীগের ঝটিকা মিছিলের মুলহোতা রনি গ্রেপ্তার

নিজত্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৯৮ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূলহোতা ছাত্র-জনতা হত্যার মামলার আসামি রনি আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ মে) রাত ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত রনি আহমেদ আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আবুল গফুরের ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়ার লোক বলে জানা যায়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রনি আহমেদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সক্রিয় ছিল।

জানা যায়,সাম্প্রতি তার নেতৃত্ব আশুলিয়ার শ্রীপুর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সেই ধারাবাহিকতায় আজকে তাকে গ্রেপ্তার করা হয়।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন,গ্রেপ্তার রনির নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে।  আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

আ. লীগের ঝটিকা মিছিলের মুলহোতা রনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫