ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আসন্ন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১২ প্রার্থী

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:২০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১২৭ বার পঠিত

দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ওয়াদুদ মাতুব্বর ও মোঃ ওয়াহিদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আছাদ মাতুব্বর, শওকত হোসেন মুকুল, মোঃ বাদল হোসেন, আমিন খন্দকার, মোঃ ওয়াজেদ শেখ ও মোঃ মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। এরা হলেন- ফারজানা ইয়াসমিন, মোছাঃ মোরশেদা খানম, মোছাঃ শিরি বেগম ও সোহেলী বেগম।

প্রথম বারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দিতে হয় অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে। এতে করে কোন প্রার্থী তাঁদের কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাইনি।  

রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

আসন্ন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১২ প্রার্থী

আপডেট সময় : ১২:২০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪