ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়া শ্রমিক মেজবাহুল হত্যাকান্ডের মূলহোতাসহ গ্রেফতার তিন

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৮১ বার পঠিত

ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকায়  অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শ্রমিক মেজবাহুল (১৭) হত্যাকান্ডের মূলহোতাসহ ৩জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

রবিবার (২৪আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান।

এর আগে শনিবার (২৩ আগষ্ট) আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেফাতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জয়পুর হাট জেলার মোঃ ইয়াসিন আরাফাত (২২), বরগুনা জেলার তামিম আকন (১৮),এবং ফরিদপুর জেলা মুন্না মুন্সি (১৯)।

নিহত মেজবাহুল (১৭) আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পরিবারসহ একটি ভাড়া বাসায় বসবাস করতো। সে একটি প্রিন্টিং প্রেসে কাজ করতো।

র‍্যাব জানায়, গত ৩১ জুলাই ২০২৪ তারিখ সকালে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া নবীনগর টু চন্দ্রা মহাসড়কের রাস্তার পূর্ব পাশে কাঠ বাগানের ভিতর একটি অজ্ঞাতনামা গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা শুরু করে। তারই ধারাবাহিকতায় (গত ২৩ আগস্ট) আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শ্রমিক মেজবাহুল হত্যাকান্ডের মুলহোতাসহ ৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে,গ্রেফতারকৃত আসামীরা সকলেই একই এলাকার বাসিন্দা এবং চাকুরীর সুবাদে তাদের বন্ধুত্ব গড়ে উঠে। আসামীরা উক্ত এলাকায় বসবাসরত ভিকটিম মেজবাহুল’কে হত্যার ভয় দেখিয়ে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী আসামীরা গত ৩০ জুলাই ২০২৪ ইং তারিখের বিকালে ভিকটিম মেজবাহুল (১৭) কে বেড়ানোর কথা বলে নিজ বাসা হতে ডেকে নিয়ে তার ফোন হতে ভিকটিমের পরিবারের নিকট মুক্তিপন দাবি করে। মুক্তিপনের টাকা না পাওয়ায় তারা ভিকটিমকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। 

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আশুলিয়া শ্রমিক মেজবাহুল হত্যাকান্ডের মূলহোতাসহ গ্রেফতার তিন

আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪