ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী সুমন গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১২:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১১৮ বার পঠিত

বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী যুবক সুমন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি প্রেস রিলিজ এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন মিয়ার চাঁদপুরের শাহরাস্তি থানার
চান্দাইল এলাকার মৃত আব্দুর রব এর ছেলে। তবে তিনি আশুলিয়ার বাসাইদ এলাকার বেচুর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় গিয়ে ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ‘ছাত্রলীগের ওসি’ বলে বিব্রত করার চেষ্টা করেন সুমন। তিনি দাবি করেন, বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ভিডিওটি ভাইরাল হলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে আশুলিয়া থানার ওসির সঙ্গে কথা বলেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে।

ট্যাগস :

আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী সুমন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫