ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ৬০ কেজি গাঁজাসহ আটক ২

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ১০৭ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪। এসময় তাদের নিকট থেকে ৬০ কেজি গাঁজাসহ মাদক পরিবহন কাজে ব্যবহারিত একটি কাভার্ড ভ্যান শব্দ করা হয়।

রোববার (১৯ মার্চ) ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজাসহ ও মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করেন র‍্যাব ৪।

রবিবার (১৯ মার্চ) সকাল সারে ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে আজ ভোরে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ভাদুঘর এলাকার মোঃ আলী মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (৩৫) ও একই থানার কাউতলী এলাকার মোঃ রহিম মিয়ার ছেলে মোঃ আওলাদ মিয়া (২৭)।

প্রেস বিজ্ঞপ্তি র‍্যাব জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

আশুলিয়ায় ৬০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩