ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ আটক-১

মাসুদুর রহমান রুবেল - ঢাকা :
  • আপডেট সময় : ০৯:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ৩৩৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১০৩ গ্রাম হেরোইনসহ মফিজুল ইসলাম (২৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মফিজুল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়৷ তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের সময় একজনকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল ১০ লাখ টাকা।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ আটক-১

আপডেট সময় : ০৯:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪