ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় চালকের লাশ উদ্ধার

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১২৪ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি মাঠ থেকে আতিয়ার রহমান (৫০) নামের এক প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিয়ার রহমান রংপুর সদরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় জমি কিনে বাড়ি করে সেখানে থেকে প্রাইভেটকার চালাতেন।

স্থানীয়রা জানান, আতিয়ার রহমান মঙ্গলবার রাতে গাড়ি চালানোর কথা বলে বাড়িথেকে বের হয়ে যান। সকালে রূপায়ন মাঠে স্থানীয় এক ব্যক্তি গরু চড়াতে গেলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পা বাধা ছিল। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের সময় তার পকেটে থাকা ন্যাশনাল আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :

আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩