ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে ম্যানেজার নি-হ-ত,আহত ৫

মাসুদুর রহমান রুবেল- সাভার(ঢাকা):
  • আপডেট সময় : ০৪:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৮৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে ঘটনাস্থলে বাসার ম্যানেজার গোলাম রাব্বানী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মোঃ রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায় নিহত গোলাম রাব্বানী (৫০) ওই বাড়ির ম্যানেজার ছিলেন । তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মোঃ রোহান (০৭)। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুত্বর বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস। বাকি আহতরা ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই টিনশেড বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য তারা সুইপার নিয়ে আসেন। ওই বাড়িতে পাশাপাশি দুইটি সেফটি ট্যাংক ছিল।

এ সময় একটি সেফটি ট্যাংক পরিষ্কার করে অন্যটি পরিস্কার করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে ওই সেফটি ট্যাংকের ঢাকনা বাড়ির টিন ভেঙ্গে চালের ওপর উঠে যায় এবং ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় বাড়ির ম্যানেজার গোলাম রাব্বানী ঘটনাস্থলে মারা যায় এবং সুইপার ইমান আলী (৪৫) গুরুত্বর আহত হয়।

এছাড়াও ওই বাড়িতে ভাড়া কক্ষে থাকা শিশুসহ আরও অন্তত ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, আমরা রাত ২াট ১৫ মিনিটের দিকে ঘটনার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে ম্যানেজার নি-হ-ত,আহত ৫

আপডেট সময় : ০৪:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫