ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার- কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল- সাভার(ঢাকা):
  • আপডেট সময় : ১২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৫৬ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তেতে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র,চাইনিজ কুড়াল, স্টান গান, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩),টাংগাইল জেলার গোপালপুর থানাধীন মধ্যপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), বগুড়া জেলার ধনুট থানার ঘোষাই বাড় এলাকার শ্রী মানিকের ছেলে শ্রী শভু কুমার ও টাংগাইল জেলার ঘাটাইল থানার ওলিপুর এলাকার হোসেন শহীদের ছেলে মো. জনি।

যৌথ বাহিনী জানায়,গতকাল রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭ টি মেসেটে, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়,উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো ঘটনা বিস্তারিত তদন্ত করছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান,সকালে যৌথ বাহিনী ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার- কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫