ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ২

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ৯৯ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় আ.লীগ ও ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৭ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ও ভাদাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কাওসার আহমেদ। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম নওয়াপাড়া এলাকার সাকিম আলী শেখের ছেলে এবং আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন (৩৬)। তিনি আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া আমতলা এলাকার নুর মুহাম্মদের ছেলে।

পুলিশ জানায়,শনিবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে কাওসার আহম্মেদ নামে ঢাকা মহানগরের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান,গ্রেপ্তার দুইজনকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫