ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক আটক ১

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৭:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ১৩৪ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মির্জা আবিদ বেগ (৪০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মির্জা আবিদ বেগ আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নুরুল আলম বেগের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত এক মাদক সম্রাটকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ লাখ টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাধে সে জানিয়েছে, তার এই কাজে আরও দুইজন সহযোগী রয়েছে। তাদেরকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদক আটক ১

আপডেট সময় : ০৭:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩