ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আশুলিয়ায় বিদেশি মদসহ দুই কারবারি আটক

মাসুদুর রহমান রুবেল-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ২০৪ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দুই ধরণের ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও আশুলিয়ার গেরুয়া সন্দীপ এলাকার মো. নবীর ছেলে হাবিবুর রহমান হবি (৩৪)। এদের মধ্যে সাদ্দাম হোসেন আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার নবীনগর এলাকার সেনা শপিং কমপ্লেক্সের পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রীজের নীচে কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা চটের বস্তা তল্লাশি করে দুই ধরণের ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

আশুলিয়ায় বিদেশি মদসহ দুই কারবারি আটক

আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪