ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় বাসের চাপায় পোশাককর্মী নিহত

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১০:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৯০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্টার্লিং লন্ডি গার্মেন্টস এর শ্রমিক সিমা আক্তার (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকার স্টারলিং পোশাক কারখানার পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার মৃত আবু বক্কর সিদ্দিক ভুঁইয়ার মেয়ে। তিনি স্টাইলিং পোশাক কারখানার নতুন ভবনের ২২ নম্বর লাইনে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে কারখানা ছুটি শেষে সড়কের পাশে বাসের অপেক্ষা করছিলেন সিমা আক্তার। এসময় নামবিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সীমা আক্তারকে চাপা দেয়। এসময় সিমা গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

আশুলিয়ায় বাসের চাপায় পোশাককর্মী নিহত

আপডেট সময় : ১০:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪