ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় বন্ধুকে ডেকে এনে কু-পি-য়ে হ-ত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৬৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বন্ধু পারভেজকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে শাহাদাৎ নামের অন্য বন্ধু। এ ঘটনার পরপরই ঘাতক শাহাদাৎ পালিয়ে যাওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌছে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা, মা ও ভাইকে আটক করে।

সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (২৬) শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতো বলে জানা যায়।

ঘাতক শাহাদাৎ হোসেন (২৫) গাইবান্ধা জেলার সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সকলেই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে বন্ধু পারভেজকে নিজ বাসায় ডেকে আনেন শাহাদাৎ। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে তার ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে বন্ধু পারভেজকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সাথে ঘাতক শাহাদাৎকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :

আশুলিয়ায় বন্ধুকে ডেকে এনে কু-পি-য়ে হ-ত্যা

আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬