ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় নিজ মালিকানাধীন ডেইরী ফার্মের মালিককে গলাকেটে হত্যা

মাসুদুর রহমান রুবেল - ঢাকা :
  • আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় নিজ মালিকানাধীন ডেইরী ফার্মের ভিতরে কাজিম উদ্দিন মাদবর (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার নিজের ডেইরি ফার্মের ভিতরে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরেদহ উদ্ধারে কাজ শুরু করে।

নিহত কাজিম উদ্দিন মাদবর (৫০) আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়া এলাকার ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে।জানা যায় নিহত কাজিম উদ্দিন মাদবর লিপি ডেইরি ফার্মের মালিক।

লিপি ডেইরী ফার্মের কর্মচারী (রাখাল) আব্বাস আলি বলেন, আমি মুজারমিলে থাকি। ওখানে আমার বাসা। প্রতিদিন সকাল থেকে বিকেল পযর্ন্ত আমি এখানে কাজ করি। আজ সকালে আমি ফার্মে এসে ওই রুমে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রী এসে রুমের তালা খুলেন। তালা খোলার পরে উনার কান্না শুরু করেন। পরে উনার কান্নার শব্দ শুনে আমি এগিয়ে আসি। পরে দেখি উনার লাশ পড়ে আছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকান্ডে রহস্য উন্মোচনে কাজ চলছে।

ট্যাগস :

আশুলিয়ায় নিজ মালিকানাধীন ডেইরী ফার্মের মালিককে গলাকেটে হত্যা

আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪